প্রথম সিমিস্টার পরীক্ষার নোটিশ
প্রথম সিমিস্টার পরীক্ষা-২০২৬ সংক্রান্ত নোটিশ
এতদ্বারা বসুরহাট মডেল মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সিমিস্টার পরীক্ষা আগামী ১ মে ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং ১৫ মে ২০২৬ তারিখে শেষ হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং মাদ্রাসার শৃঙ্খলা ও পরীক্ষার সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
যেসব শিক্ষার্থীর বকেয়া বেতন, পরীক্ষা ফি অথবা অন্যান্য পাওনা রয়েছে, তাদেরকে পরীক্ষার পূর্বেই তা পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি মাদ্রাসার নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করে সময়সূচি সংগ্রহ করা যাবে।
সকল শিক্ষার্থীর সুন্দর প্রস্তুতি ও সর্বোচ্চ সফলতা কামনা করছি।
Principal
বসুরহাট মডেল মাদ্রাসা
নোয়াখালী