উদয় বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬
শিক্ষার্থীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত শিক্ষা সফরে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিস্তারিত পড়ুন →
লক্ষ্য ও উদ্দেশ্য : মানৰীয় গুণাবলীর বিকাশ ঘটিয়ে সততা নির্ভর, যোগ্য নাগরিক তৈরী এবং ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তির পথ প্রদর্শন করা।
আমাদের কথা : শরীর, মন ও আত্মার যৌথ উন্নতিই হচ্ছে শিক্ষা। সু-শিক্ষাই জাতির চরিত্র গঠন, উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। বর্তমান শিক্ষা ব্যবস্থা বস্তু তান্ত্রিক সভ্যতার বিকাশে সহায়ক হলেও নৈতিক উন্নতি, মানসিক শান্তি এবং পরকালীন মুক্তির দিক নির্দেশনা প্রদানে চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। তাই ওহি ভিত্তিক আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গঠিত এমন একটি শিক্ষা ব্যবস্থা অপরিহার্য, যা পার্থিব সফলতার পাশাপাশি পরকালীন মুক্তি নিশ্চিত করবে। বস্তু সভ্যতার আদলে প্রণীত, প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে জাতি হিসেবে আমরা আমাদের আপন সত্ত্বা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মার এই ক্রান্তিলগ্নে প্রয়োজন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সৎ ও যোগ্য নেতৃত্বের। অপরদিকে অভিভাবকগণ মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে সন্তানদের জন্য যুগোপযোগী মনে করতে পারছেন না বিধায় তা থেকে দূরে থাকার চেষ্টা করছেন। অথচ কুরআন-সুন্নাহই হচ্ছে বিজ্ঞানের সকল আবিষ্কারের তত্ত্ব ও তথ্যের ভিত্তি। আধুনিক সভ্যতা ও বিজ্ঞানের স্থপতি ইবনে সিনা, যাবের ইবনে হাইয়ান, ইমাম রাজী, আল-খাওয়ারেজমী প্রমুখ মনীষীগণ ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থারই ফসল। তাই প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে আধুনিক ও উন্নত বিজ্ঞান সম্মত যুগোপযোগী ধারায় রূপদান এবং এই শিক্ষায় শিক্ষিতদের কুরআন-সুন্নাহে সুদক্ষ চলমান শতাব্দীর পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে "বসুরহাট মডেল মাদরাসা"। অত্র মাদরাসা চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী যোগ্য নাগরিক তৈরিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
বসুরহাট মডেল মাদরাসায় শিক্ষার্থী ব্যবস্থাপনা, ফলাফল প্রকাশ, বেতন আদায়, নিরাপত্তা ও তথ্য প্রকাশসহ সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।
শিক্ষার্থীদের প্রোফাইল, আইডি কার্ড, উপস্থিতি ও একাডেমিক তথ্য সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হয়।
বেতন নির্ধারণ, ফি সংগ্রহ, রসিদ প্রদান ও হিসাব সংরক্ষণ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।
পরীক্ষার ফলাফল দ্রুত প্রস্তুত ও প্রকাশ করা হয় এবং শিক্ষার্থী ও অভিভাবক সহজেই তা দেখতে পারেন।
শ্রেণিকক্ষ, আবাসিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক সিসিটিভি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট
সিসিটিভি মনিটরিং
নোটিশ ও ফলাফল প্রকাশ
Stay informed with the latest announcements, exam schedules, and upcoming events.
বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় একজন শিক্ষার্থীর জন্য যেমন ধর্মীয় জ্ঞান অপরিহার্য, তেমনি আধুনিক শিক্ষার দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুরহাট মডেল মাদরাসা এই দুই ধারার শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
✅ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়
ইসলামী মূল্যবোধের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমভিত্তিক মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।
✅ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী
যোগ্য, আন্তরিক ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করা হয়।
✅ নৈতিকতা ও চরিত্র গঠন
শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও ইসলামী আদর্শের চর্চা গড়ে তোলা হয়।
✅ শিক্ষাবান্ধব পগঠন
নিরাপদ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করে
✅ আধুনিক প্রযুক্তির ব্যবহার
তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা হয়।
✅ নিয়মিত মূল্যায়ন ও ফলাফল পর্যবেক্ষণ শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।
✅ সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব
বিতর্ক, ক্বিরাত, হামদ-নাত, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ প্রদান করা হয়।
আমাদের অঙ্গীকার
আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলে নয়; বরং জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার মধ্যেই নিহিত। সেই লক্ষ্যেই বসুরহাট মডেল মাদরাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
"সুশিক্ষা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে আগামী প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।"
Browse by album — click any photo to open our full-screen Islamic lightbox viewer.
বসুরহাট মডেল মাদরাসার সার্বিক উন্নয়ন ও পরিচালনায় নিবেদিত আমাদের অভিজ্ঞ নেতৃত্ব।
শিক্ষা, ইসলামি মূল্যবোধ, প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার্থীদের অর্জনের সর্বশেষ খবর।
শিক্ষার্থীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত শিক্ষা সফরে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিস্তারিত পড়ুন →